‘নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে’

মেহেরপুর প্রতিনিধি

জাতীয়

নির্বাচনে নিম্ন কক্ষের ভোট হবে আসন ভিত্তিক এবং উচ্চ কক্ষে পিআর ভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড.

2025-09-19T18:34:43+00:00
2025-09-19T19:08:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
‘নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে’
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৫ ৭:০৮ পিএম
সংগৃহীত ছবি
নির্বাচনে নিম্ন কক্ষের ভোট হবে আসন ভিত্তিক এবং উচ্চ কক্ষে পিআর ভিত্তিক  হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে। সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই। এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক পথ প্রশস্ত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পিআর পদ্ধতি ও আসন ভিত্তিক পদ্ধতি দুটোরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি দুটি পদ্ধতিই দরকার। 

তিনি বলেন, আমরা প্রস্তাব রেখেছি দুটো পদ্ধতিই কার্যকর করতে। নিম্ন কক্ষে ভোট হবে আসন ভিত্তিক এবং উচ্চ কক্ষে হবে পিআর ভিত্তিক। 

গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: