রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ

2025-09-20T14:02:35+00:00
2025-09-20T14:02:35+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:০২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করেছে। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ জন সদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এ মহড়ায় অংশ নেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে এ তথ‍্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিতভাবে যৌথ ও বহুজাতিক মহড়ায় অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গত ০১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করে। 


এতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৩৭ জন সেনাসদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ নামক অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এই মহড়ায় অংশ নেয়। মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানাবিধ কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়। এই মহড়ায় বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলোর সশস্ত্র বাহিনীর সদস্যরাও অংশগ্রহন করেন। 


সময়ের আলো/নআ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: