রোহিঙ্গা ইস্যু সমাধান পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব, পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। এই ইস্যু সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বললে সেটা যথাযথ হবে না

2025-09-20T14:57:09+00:00
2025-09-20T14:57:09+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রোহিঙ্গা ইস্যু সমাধান পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ
পররাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব, পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। এই ইস্যু সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বললে সেটা যথাযথ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম। 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পিআইবি এবং অক্সফামের যৌথ আয়োজনে শিরোনামের বাহিরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক এক সিম্পোজিয়ামে এ কথা বলেন তিনি। 

এ সময় তিনি জানান, রোহিঙ্গা সংকট থাকার কারণে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বিদেশিদের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তাই এ নিয়ে জাতিসংঘের আসন্ন হাই লেভেল বৈঠকের ওপরে জোর দেন তিনি। 


ড. নজরুল বলেন, বাংলাদেশ সব সময়ই সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে। 

সিম্পোজিয়ামে অন্য বক্তারা বলেন, ভূ-রাজনৈতিক সদিচ্ছা সব থেকে বড়। যেখানে বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলের অন্যান্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। 


সময়ের আলো/নআ 
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: