‘দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি ও চ্যালেঞ্জ নেই’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন দুর্গাপূজায় দেশে কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।শনিবার (২০

2025-09-20T18:30:00+00:00
2025-09-20T18:58:01+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
‘দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি ও চ্যালেঞ্জ নেই’
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম  আপডেট: ২০.০৯.২০২৫ ৬:৫৮ পিএম
সংগৃহীত ছবি
আসন্ন দুর্গাপূজায় দেশে কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালা পাড়া দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা জানান। 

ধর্ম উপদেষ্টা বলেন, পূজা ঘিরে নাশকতা রোধে সব গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের সঙ্গে কথা হয়েছে। 

তাদের কাছে নাশকতা বা বিশৃঙ্খলার কোনো ধরনের তথ্য নেই। সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। 
 
তিনি বলেন, বাংলাদেশে এবার সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে দুর্গাপূজা। 


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আদেশ দেয়া হয়েছে মন্ডপগুলোতে সাবর্ক্ষনিক নজরদারি রাখতে। 

এ সময় বিগত সরকারের সময় নির্মাণ হওয়া ৫৬০টি মসজিদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, বিগত এমপি ও মন্ত্রীরা নিজের ঘরের পাশে মসজিদ নির্মাণ করেছে। মসজিদের পাশেই মসজিদ নির্মাণ করেছে, যার কোনো দরকার ছিল না। আধিপত্য ধরে রাখতেই এসব মসজিদ হয়েছে। এখন মুসল্লী পাওয়া যায় না। 

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসন ফরিদা খানম ও জেলা পুলিশ সুপার ও সনাতন ধর্মাবলম্বী নেতারাও উপস্থিত ছিলেন। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: