বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার কোনো ঘোষণাই দেয়নি আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত

2025-09-20T20:15:12+00:00
2025-09-20T20:27:15+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার কোনো ঘোষণাই দেয়নি আরব আমিরাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম  আপডেট: ২০.০৯.২০২৫ ৮:২৭ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি গণমাধ্যমে জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়। 

মূলত, বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর। যা শনিবার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 


ভিসা নিষেধাজ্ঞার খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় তুললেও, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দুতাবাস বলছে ভিন্ন কথা। 

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। 


সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: