সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয় কেন্দ্রীক সংযুক্ত পরিষদ।রোববার (২১

2025-09-21T13:12:12+00:00
2025-09-21T13:12:12+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
বিভিন্ন দাবিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১:১২ পিএম 
বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেন সচিবালয় কেন্দ্রীক সংযুক্ত পরিষদ
পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয় কেন্দ্রীক সংযুক্ত পরিষদ। 

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দাবিতে সচিবালয়কেন্দ্রিক সংযুক্ত পরিষদ। 

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশ গমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসাভাতাসহ সাত দাবিতে বিক্ষোভ করে তারা। 


বিক্ষোভকারীদের দাবিগুলো হলো— পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করা, সঞ্জীবনীর ভাতা ২০ হাজার টাকা করা, পরিবারের ছয়জনের রেশন চালু করা ইত্যাদি। 

আজ সকালে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করে। এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হয়। এর আগে তারা বাদামতলায় জড়ো হয়। 

বিক্ষোভ সমাবেশে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ নেতারা বক্তব্য দেন। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: