বিসিবি সভাপ‌তির চিঠি হাইকোর্টে স্থগিত, নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির

2025-09-22T20:50:25+00:00
2025-09-22T20:50:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
বিসিবি সভাপ‌তির চিঠি হাইকোর্টে স্থগিত, নির্বাচনে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন আয়োজনে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

সোমবার (২২ সেপ্টেম্বর) কয়েকজন কাউন্সিলরের করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে। 

আদালতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিট আবেদনকারীরা হলেন– রাজবাড়ির মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম। 


রুহুল কুদ্দুস কাজল জানান, বিসিবি সভাপতির ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই চিঠি দিয়ে নতুন কাউন্সিলর মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের বৈধতা জানতে রুল জারি করেছেন আদালত। রুলের জবাব দিতে বলা হয়েছে ১০ দিনের মধ্যে। তবে এ সময়ের জন্য চিঠির কার্যকারিতা স্থগিত থাকায় নির্বাচনে কোনও প্রভাব পড়বে না। আগের মনোনীত কাউন্সিলররাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। কারণ, ১৭ সেপ্টেম্বরের মধ্যেই তাদের নাম কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: