পাইপ লাইনে উড়োজাহাজের ফুয়েল সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজের জেট ফুয়েল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক

2025-09-23T17:52:26+00:00
2025-09-23T19:06:14+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
অর্থনীতি
পাইপ লাইনে উড়োজাহাজের ফুয়েল সরবরাহ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৫ ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি
দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজের জেট ফুয়েল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম। 

উদ্বোধন আগে গত ১০-১১ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে নতুন লাইন দিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার জেট ফুয়েল শাহ আমানত বিমানবন্দরে সরবরাহ করা হয়। এতদিন ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন করা হতো, যেখানে ১৫ থেকে ২০টি ট্রিপ এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগত। নতুন পাইপলাইনের মাধ্যমে মাত্র ৯০ মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। 


প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে মধ্য দিয়ে বিমানে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে সময়, অর্থ ও ঝুঁকি কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: