৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ ডিসেম্বর।পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান

2025-09-24T12:51:09+00:00
2025-09-24T12:51:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ ডিসেম্বর। 

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান বলেন, নির্ধারিত সময়ে ও ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর প্রকাশিত হবে। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। 

গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। লিখিত পরীক্ষা গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। 


গত ৬ জুন ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করে পিএসসি, যাতে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। এর আগে, গত ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

৪৫তম বিসিএসে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নেওয়া হবে। 

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এর পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: