জুট ব্যবসায়ী হত্যা মামলায় সোলায়মান সেলিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত বছর ছাত্র আন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন

2025-09-24T14:02:06+00:00
2025-09-24T14:03:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
জুট ব্যবসায়ী হত্যা মামলায় সোলায়মান সেলিম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:০২ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৫ ২:০৩ পিএম
সংগৃহীত ছবি
গত বছর ছাত্র আন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক গ্রেফতার দেখানোর আবেদন করেন। গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। 


এ সময় গ্রেফতার দেখানোর বিরোধিতা করেন আসামির আইনজীবী মোরশেদ হোসেন শাহিন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। 

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। এরপর একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: