কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচল সীমিত থাকবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে ছয় দিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এজন্য, ছয় দিন টানেলে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) কর্ণফুলী

2025-09-24T15:56:43+00:00
2025-09-24T15:56:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচল সীমিত থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে ছয় দিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এজন্য, ছয় দিন টানেলে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল বিষয়টি নিশ্চিত করেন। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এ সময় প্রয়োজন অনুযায়ী কখনো পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা কখনো আনোয়ারা থেকে পতেঙ্গা টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে। 


এতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। 

উল্লেখ্য, ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে এ টানেল নির্মাণ করা হয়। ব্যয়ের মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। ২০২৩ সালের ২৯ অক্টোবর টানেল উদ্বোধনের পর যানবাহন চলাচল উন্মুক্ত করা হয়। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: