দেশের সব রেলওয়ে থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা চালু হয়েছে। এখন থেকে জনগণ ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান জানিয়েছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। দেশের ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানায় এ সেবা কার্যকর হবে।
অনলাইন জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। কোনো সমস্যা হলে ২৪ ঘণ্টা খোলা হটলাইন ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এএডি/