ইইউর কমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি এবং

2025-09-25T15:01:17+00:00
2025-09-25T15:01:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ইইউর কমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০১ পিএম 
দ্বি-পাক্ষিক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব। ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিবের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন। 

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুশাসন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে তারা আলোচনা করেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং মানবিক সহায়তার জন্য ইইউর অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অংশীদারিত্বমূলক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার জন্য বাংলাদেশের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেন  হাদজা লাহবিব  জাতিসংঘ  সাধারণ পরিষদের অধিবেশন  পররাষ্ট্র মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: