বাংলাদেশকে বিশ্বের বৃহত্তম বাণিজ্য সংস্থার সবুজ সংকেত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)

2025-09-25T17:17:14+00:00
2025-09-25T19:46:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
বাংলাদেশকে বিশ্বের বৃহত্তম বাণিজ্য সংস্থার সবুজ সংকেত
বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৭ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৫ ৭:৪৬ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

চলতি সপ্তাহে মালয়েশিয়ায় আসিয়ান জোটভুক্ত দেশগুলোর অর্থ ও বাণিজ্যমন্ত্রীদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আরসিইপি’র কর্মকর্তারাও। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চিলি ও হংকংয়ের আবেদন নিয়ে আসিয়ানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে আরসিইপি কর্মকর্তাদের। 

বৈঠকে আরসিইপি কর্মকর্তারা জানিয়েছেন, এই তিন দেশ ও স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ের ব্যাপারে আরসিইপির তেমন কোনো আপত্তি নেই এবং এই চার অর্থনীতিকে নিজেদের অন্তর্ভুক্ত করতে চায় আরসিইপি। কর্মকর্তারা জানতে চান, আসিয়ানের প্রতিনিধিদের এ ইস্যুতে কোনো আপত্তি আছে কি না। 


আমরা আরসিইপি কর্মকর্তাদের জানিয়েছি যে এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই বরং, আমরা আরসিইপিতে আরও সদস্যরাষ্ট্রের উপস্থিতি দেখতে চাই, রয়টার্সকে বলেছেন ইন্দোনেশিয়ার উপ বাণিজ্যমন্ত্রী দিয়াহ রোরো এসতি উইদিয়া পুত্রি। 

মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী টেংকু জাফরুল আজিজ জানিয়েছেন, আগামী অক্টোবরে আরসিইপির সম্মেলন হবে। সেই সম্মেলনেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 


সূত্র: রয়টার্স 

সময়ের আলো/এনএ 



  বিষয়:   বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা  বাংলাদেশ  সবুজ সংকেত  আরসিইপি  শ্রীলঙ্কা  চিলি  হংকং 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: