সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় তিন সচিবকে অবসরে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ছাড়া, অবসরে পাঠানোর সুবিধার্থে একজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনকে ৩০ সেপ্টেম্বর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিককে ২৮ সেপ্টেম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মো. খায়রুল আলম সেখকে ১ অক্টোবর থেকে অবসর প্রদান করা হয়েছে।
এই তিন কর্মকর্তাকে অবসরে যাওয়ার পরদিন থেকে এক বছরের জন্য অবসর উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়। তারা বিধি অনুযায়ী অবসর ও অবসর উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
অপর এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. নিয়াজ উদ্দিনকে অবসর গমনের সুবিধার্তে ওএসডি) করা হয়েছে।
সময়ের আলো/এনএ