কূটনৈতিক প্রশিক্ষণে বাংলাদেশ-ওমানের মধ্যে সমঝোতা সই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কূটনৈতিক প্রশিক্ষণ এবং অধ্যয়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশ ও ওমান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২২

2025-09-26T16:44:06+00:00
2025-09-26T16:46:08+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
কূটনৈতিক প্রশিক্ষণে বাংলাদেশ-ওমানের মধ্যে সমঝোতা সই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৫ ৪:৪৬ পিএম
নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আলবুসাইদির মধ্যে বৈঠকের পর চুক্তি সই হয়। ছবি: সংগৃহীত
কূটনৈতিক প্রশিক্ষণ এবং অধ্যয়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশ ও ওমান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। 

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আলবুসাইদির মধ্যে হওয়া বৈঠক শেষে তারা স্মারকটি সই করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ-দীর্ঘস্থায়ী সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। 


পররাষ্ট্র উপদেষ্টা ৭ লাখ বাংলাদেশি কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান এবং তাদের চাহিদার ভিত্তিতে আরও কর্মী নিয়োগের অনুরোধ করেন। 

বৈঠক শেষে দুই মন্ত্রী কূটনৈতিক অধ্যয়ন এবং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 

এই সমঝোতা স্মারকটি সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, যা আগামী দিনে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে আরও শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে। 


সময়ের আলো/এনএ 



  বিষয়:   কূটনৈতিক প্রশিক্ষণ  অধ্যয়ন  বাংলাদেশ  ওমান  সমঝোতা স্মারক সই  পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেন  ওমানের পররাষ্ট্রমন্ত্রী  সাইয়্যিদ বদর বিন হামাদ আলবুসাইদি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: