ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল

2025-09-27T14:57:34+00:00
2025-09-27T14:59:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৫ ২:৫৯ পিএম
গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। ছবি: সংগৃহীত
ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

বৈঠকে আগামী জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। 

ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলে ছিলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও ফলোআপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বাইবা জারিনা। 


অন্যদিকে, বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিএনপি  ইউরোপীয়  পার্লামেন্টারি  প্রতিনিধিদল  বৈঠক  ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদল  বৈঠক  শায়রুল কবির খান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: