রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ডিসেম্বরে মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার

2025-09-30T19:48:46+00:00
2025-09-30T19:48:46+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ডিসেম্বরে
বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৮ পিএম 
বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
আগামী ডিসেম্বরে মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র আগামী নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছেন যে ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু করবে। 

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চলে এসেছে। আইএইএ-এর একটা দল পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে ফাইনাল সম্মতি দেবে। 


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। 

উল্লেখ্য, পদ্মার তীরে পাবনায় অবস্থিত এ দুই ইউনিটের প্ল্যান্টটি রাশিয়ার নির্মিত ভিভিইআর-১২শ রিঅ্যাক্টর দু’টি চালু হলে বাংলাদেশের গ্রিডে দুই হাজার চারশ মেগা ওয়াটের বিদ্যুৎ যোগ হবে। এর মধ্যে ইউনিট-১ এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৭ সালে এবং ২০১৮ সালে ইউনিট-২ এর কাজ শুরু হয়। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   রূপপুর  পারমাণবিক  বিদ্যুৎকেন্দ্র  ডিসেম্বর  পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র  বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা  ড. সালেহউদ্দিন আহমেদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: