বিমানবন্দরে সাংবাদিকদের উপর হামলা, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের লাঞ্ছিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ ঘটনায় প্রধান উপদেষ্টার জাতিসংঘের

2025-10-02T11:38:53+00:00
2025-10-02T11:58:04+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
বিমানবন্দরে সাংবাদিকদের উপর হামলা, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ এএম  আপডেট: ০২.১০.২০২৫ ১১:৫৮ এএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের। ছবি: সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের লাঞ্ছিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ ঘটনায় প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে। 
 
গণমাধ্যমকর্মীরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিংকালে উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন, সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা। সংবাদের প্রয়োজনে তাদের থামতে অনুরোধ করেন এক সাংবাদিক। এতেই ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের লাঞ্ছিত করে এনসিপি নেতাকর্মীরা। 

জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। 


এর আগে, গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্ক সফরে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। 


সময়ের আলো/এফআর/এনএ 


  বিষয়:   বিমানবন্দর  সাংবাদিক  লাঞ্ছিত  এনসিপি  সংবাদ সম্মেলন  বয়কট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: