ভিসা প্রক্রিয়ার জন্য ২০-৩০ কার্যদিবস সময় লাগে : ফিলিপাইন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া একদিনে সম্পন্ন হয় না। ভিসা প্রক্রিয়ার জন্য সাপ্তাহিক ও অন্যান্য ছুটি বাদে ২০-৩০ কার্যদিবস সময় লাগে বলে

2025-10-06T19:22:42+00:00
2025-10-06T19:41:16+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ভিসা প্রক্রিয়ার জন্য ২০-৩০ কার্যদিবস সময় লাগে : ফিলিপাইন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম  আপডেট: ০৬.১০.২০২৫ ৭:৪১ পিএম
ফিলিপাইনের মানচিত্র ও জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত
ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া একদিনে সম্পন্ন হয় না। ভিসা প্রক্রিয়ার জন্য সাপ্তাহিক ও অন্যান্য ছুটি বাদে ২০-৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে ঢাকার ফিলিপাইন দূতাবাস। 

সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দূতাবাস। 

বিজ্ঞপ্তিতে ফিলিপাইনের ভিসা প্রক্রিয়ার সময় ছাড়াও আরও কিছু বিষয়ের ব্যাখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, ‘ভিসা না পেলে কোনও ফি লাগবে না’-এমন একটি গুজব প্রচলিত রয়েছে; যা সত্য নয়। 


দূতাবাস জানিয়েছে, প্রত্যেকটি আবেদন সতর্কভাবে মূল্যায়ন করা হয় এবং প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত ফি প্রযোজ্য। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস ন্যায়বিচার, স্বচ্ছতা এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে দূতাবাস বলেছে, ‘সঠিক, সত্য এবং বৈধ কাগজপত্র জমা দিন, যেন দেরি বা আবেদন বাতিলের মতো সমস্যায় আপনাকে পড়তে না হয়। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভিসা প্রক্রিয়া  ২০-৩০ কার্যদিবস  সময়  ফিলিপাইন  দূতাবাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: