বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবার বেড়েছে। অক্টোবর মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৯৬ টাকা ৯

2025-10-08T23:29:21+00:00
2025-10-08T23:29:21+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
অর্থনীতি
বাড়ল জেট ফুয়েলের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:২৯ পিএম 
সংগৃহীত ছবি
বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবার বেড়েছে। অক্টোবর মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে ০.৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে সেপ্টেম্বর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৫০২ ডলার থেকে কমিয়ে ০.৬৩৩৩ ডলার নির্ধারণ করা হয়।

এর আগে আগস্ট মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা করা হয়েছে। আর আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৪০১ ডলার থেকে বাড়িয়ে ০.৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, সাধারণত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জেট ফুয়েল আমদানি করে এবং পদ্মা অয়েল লিমিটেড এককভাবে এয়ারলাইনগুলোকে তা সরবরাহ করে।

সম্প্রতি দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান পারটেক্স পেট্রোলিয়াম দেশের প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে জেট ফুয়েল উৎপাদন শুরু করেছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন ২ হাজার ৮০০ ব্যারেল জেট ফুয়েল উৎপাদন করবে।


এয়ারলাইনগুলোর তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন ৯ হাজার ব্যারেল জেট ফুয়েলের চাহিদা রয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিমান  জ্বালানি তেল  জেট ফুয়েল  দাম 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: