‘রোববার থেকে টাইফয়েড টিকাদান শুরু’

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

আগামী রোববার, ১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টাইফয়েড প্রতিরোধে এক মাসব্যাপী টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী

2025-10-09T13:31:44+00:00
2025-10-09T13:32:21+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
স্বাস্থ্য
‘রোববার থেকে টাইফয়েড টিকাদান শুরু’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:৩১ পিএম  আপডেট: ০৯.১০.২০২৫ ১:৩২ পিএম
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবি : সংগৃহীত
আগামী রোববার, ১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টাইফয়েড প্রতিরোধে এক মাসব্যাপী টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, টাইফয়েড টিকা গ্রহণ করলে শিশুদের টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

কোথায়, কিভাবে টিকা দেওয়া হবে?
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় ১০টি অঞ্চলে প্রায় ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে:

২,১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে ৭ লাখ ৬০ হাজারের বেশি শিক্ষার্থীকে

কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে আরও ৫ লাখ ৩৩ হাজারের বেশি শিশুকে

নিবন্ধন ও সার্টিফিকেট নিয়ে যা জানবেন
ভ্যাকসিন পেতে নিবন্ধন বাধ্যতামূলক, জন্মনিবন্ধন নম্বর দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

যাদের জন্মনিবন্ধন নেই, তারা সরাসরি নির্ধারিত কেন্দ্রে গিয়ে তথ্য দিয়ে টিকা কার্ড সংগ্রহ করতে পারবেন।

নিবন্ধিত শিশুদের হলুদ রঙের টিকা সার্টিফিকেট এবং অনিবন্ধিত শিশুদের সবুজ রঙের সার্টিফিকেট দেওয়া হবে।

টিকা কার্যক্রমের সময়সূচি
১২ - ৩০ অক্টোবর
শিক্ষাপ্রতিষ্ঠানে (শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে) মোট ১০ দিন

১৩ অক্টোবর - ১৩ নভেম্বর
স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে (শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে) মোট ১৮ দিন

১ - ১৩ নভেম্বর
স্যাটেলাইট বা আউটরিচ কেন্দ্রগুলোতে টিকাদান (শুক্রবার ও ছুটির দিন বাদে)

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত

ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী জানিয়েছেন, জন্মনিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। সরাসরি কেন্দ্রে গেলে তথ্য নিয়ে তাৎক্ষণিকভাবে টিকা কার্ড দেওয়া হবে।

এএডি/


  বিষয়:   টাইফয়েড  টিকা  শিশু-কিশোর  ডা. মো. সায়েদুর রহমান  টিকাদান ক্যাম্পেইন 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: