৪৯তম বিসিএসের প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করবেন যারা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

৪৯ তম বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র পুনঃপ্রকাশ করা হয়েছে।৭ অক্টোবর বিকেল ৪টার আগে যারা ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার

2025-10-09T16:14:37+00:00
2025-10-09T16:14:37+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
৪৯তম বিসিএসের প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করবেন যারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম 
৪৯তম বিসিএসের প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করবেন যারা
৪৯ তম বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র পুনঃপ্রকাশ করা হয়েছে। 

৭ অক্টোবর বিকেল ৪টার আগে যারা ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাদের আবারও প্রবেশপত্র ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার যেসকল প্রার্থীর প্রবেশপত্রের মুদ্রিত হলের নামের সঙ্গে টেলিটকের মেসেজে হলের নামের ভিন্নতা রয়েছে, সেসকল প্রার্থীকে ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। নতুনভাবে ডাউনলোডকৃত প্রবেশপত্রটি পরীক্ষার হলে প্রবেশের জন্য কার্যকর হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে ৭ অক্টোবর বিকেল ৪টার আগে যারা ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাদের আবারও প্রবেশপত্র ডাউনলোড করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যেকোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।

/ইউএমএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: