ভূমি অফিসকে মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে জনগণের ভরসাস্থল ভূমি অফিসকে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র

2025-10-09T19:31:02+00:00
2025-10-09T19:32:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ভূমি অফিসকে মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে
ভূমি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:৩১ পিএম  আপডেট: ০৯.১০.২০২৫ ৭:৩২ পিএম
বৃহস্পতিবার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএস এম সালেহ আহমেদ। ছবি: সংগৃহীত
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে জনগণের ভরসাস্থল ভূমি অফিসকে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএস এম সালেহ আহমেদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নব নিযুক্ত সহকারী কমিশনারদের (ভূমি) ৪৫ ও ৪৬তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ভূমি সচিব বলেন, একটি দেশের অর্থনীতি, কৃষি, বসতি ও শিল্পের মূল ভিত্তি হলো ভূমি। তাই ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা জনগণের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। এই ভূমি ব্যবস্থাপনাকে কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য সহকারী কমিশনারদের (ভূমি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, প্রশাসনের ভাবমূর্তি ধরে রাখতে এক্ষেত্রে নীতি নৈতিকতা ও সততার সাথে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন বলে সহকারী কমিশনার (ভূমি) ঘুষ খায় না, হয়রানি করে না। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে জনসেবার  মানসিকতা নিয়ে নির্ধারিত সময়ে সেবাগ্রহীতাদের সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে জনগণের ভরসাস্থল ভূমি অফিস, সেই ভূমি অফিসকে মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। 

পাঁচ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে মোট ১০০ জন সহকারী কমিশনার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাহউদ্দিন নাগরী; ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী । 

স্বাগত বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) এর উপ-পরিচালক(অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের(এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত)রুমানা রহমান শম্পা। অনুষ্ঠানের শেষভাগে কৃতি প্রশিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।  

সিনিয়র সচিব বলেন, ভূমি নিয়ে সমস্যা বেশি অভিযোগও বেশি এই সমস্যা ও অভিযোগ দুটিই ম্যানেজ করতে হবে আইন ও ন্যায়ের দ্বারা। নিজেদের জনবান্ধব হিসেবে তুলে ধরতে হবে। নিজের কর্মস্থলে লিডারসিপ নিতে হবে; সকল সামাজিক কাজে সম্পৃক্ত রাখতে হবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সকল বিষয় জানতে হয়; বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। অনেক সহকারী কমিশনার (ভূমি) জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে মানুষের কাছে সুপরিচতি হয়েছে। তাদের অনুসরণ করতে হবে। অন্যথায় প্রশাসন ক্যাডারের অস্তিত্ব ভূলুণ্ঠিত হবে। মানষিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে; মননে পরিবর্তন আনতে হবে। কোনো ভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে ;কাজ করতে বৈশ্বিক সমস্যা মোকাবিলায়।

তিনি আরও বলেন, ভূমির শতভাগ সেবা অনলাইনে কার হয়েছে; কিন্তু জনগণ অনলাইনে সেভাবে সেবা গ্রহণে অভ্যস্ত নয়; তাদের দায়িত্বও নিতে হবে। নাগরিকদের সুবিধার জন্য সাহসিকতার সাথে কাজ করতে হবে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ওপর জাতির একটি বড় নির্ভরতা ও আস্থা রয়েছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাডার কর্মকর্তারা জনগণের সেবা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রতি তাদের আস্থা ও নির্ভরতা প্রকাশ করে। 

উল্লেখ্য, সহকারী কমিশনারদের (ভূমি) স্বত্বলিপি প্রণয়ন, জমা খারিজ ও জমা একত্রীকরণের মাধ্যমে খতিয়ান সংশোধন, সিকস্তি পয়স্তি জমির ব্যবস্থাপনা এবং রেকর্ড হালকরণ, সায়রাত মহাল ব্যবস্থাপনা, দেওয়ানী মামলা ব্যবস্থাপনা, সরকারী পাওনা আদায় ব্যবস্থাপনা, অর্পিত সম্পত্তি/ খাস জমি ব্যবস্থাপনা-খাসজমি চিহ্নিতকরণ, অর্পিত সম্পত্তি/ খাসজমি উদ্ধারের পদক্ষেপ গ্রহণ, এল.এ কেইসের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ এবং এই সংক্রান্ত ভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ হালকরণ করতে হয়। তাই সরকারী স্বার্থ রক্ষার জন্য এই কোর্সের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল আইন, বিধি, ম্যানুয়াল, পরিপত্র ও অন্যান্য বিষয়ে সরকারের সর্বশেষ নির্দেশনা সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা হয়।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: