শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তির ব্যাপারে যা জানাল রাষ্ট্রদূত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহর থেকে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করতে তুরস্কের

2025-10-10T09:10:12+00:00
2025-10-10T09:31:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তির ব্যাপারে যা জানাল রাষ্ট্রদূত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:১০ এএম  আপডেট: ১০.১০.২০২৫ ৯:৩১ এএম
বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলম
ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহর থেকে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করতে তুরস্কের সহযোগিতা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানান, তুরস্কের কর্তৃপক্ষের আশা রয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) বিশেষ বিমানযোগে শহিদুল আলমকে আঙ্কারায় আনা হতে পারে। তবে এ ব্যাপারে তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি।

ইসরায়েলি কর্তৃপক্ষের অবৈধ আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। এরপর থেকে ওই দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শহিদুল আলমের মুক্তির চেষ্টা অব্যাহত রেখেছে।

/ইউএমএইচ


  বিষয়:   ইসরায়েল  শহিদুল আলম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: