বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে রিয়েল এস্টেট: তানভীরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রিয়েল এস্টেট খাত বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে বলে জানিয়েছেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভীরুল ইসলাম।শুক্রবার (১০

2025-10-10T22:12:33+00:00
2025-10-10T22:17:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে রিয়েল এস্টেট: তানভীরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:১২ পিএম  আপডেট: ১০.১০.২০২৫ ১০:১৭ পিএম
বক্তব্য রাখেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভীরুল ইসলাম। ছবি : সময়ের আলো
রিয়েল এস্টেট খাত বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে বলে জানিয়েছেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভীরুল ইসলাম।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর কাটাবনে আইসিএমএবি অডিটোরিয়ামে আয়োজিত ‘ডিবিসি প্রোএক্সচেঞ্জ ক্রস-সেক্টর লার্নিং হাব-রিয়েল এস্টেট ও বিল্ডিং ম্যাটেরিয়াল’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাজধানীতে ‘ডিবিসি প্রোএক্সচেঞ্জ ক্রস-সেক্টর লার্নিং হাব-রিয়েল এস্টেট ও বিল্ডিং ম্যাটেরিয়াল’ বিষয়ক সেমিনার।                                ছবি : সময়ের আলো

রাজধানীতে ‘ডিবিসি প্রোএক্সচেঞ্জ ক্রস-সেক্টর লার্নিং হাব-রিয়েল এস্টেট ও বিল্ডিং ম্যাটেরিয়াল’ বিষয়ক সেমিনার। ছবি : সময়ের আলো


তিনি বলেন, দেশে রিয়েল এস্টেট খাতের চাহিদা ক্রমেই বাড়ছে। বর্তমানে দেশের জিডিপিতে এই খাতের অবদান প্রায় ১৮ শতাংশ। খাতটির উন্নয়নে স্বচ্ছতা, একীভূত নীতি ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা নিশ্চিত করা গেলে আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখা সম্ভব হবে।

তানভীরুল ইসলাম বলেন, আশির দশকের শুরুতে গড়ে ওঠে বাংলাদেশের রিয়েল এস্টেট খাত। হাঁটি হাঁটি পা পা করে আজ এটি দেশের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক খাত। মানুষের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান থাকায় এই খাতের চাহিদা দিন দিন বাড়ছে।

তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ১ হাজার ৪০০টিরও বেশি কোম্পানি রিয়েল এস্টেট খাতে কাজ করছে। তবে খাতটিকে আরও এগিয়ে নিতে চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন, সরকারি অনুমোদনের জটিলতা, উচ্চ ট্যাক্স ও রেজিস্ট্রেশন ব্যয়, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং ব্যাংক সুদের উচ্চ হার।

সেমিনারে বক্তারা রিয়েল এস্টেট ব্যবসার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ছবি : সময়ের আলো

সেমিনারে বক্তারা রিয়েল এস্টেট ব্যবসার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ছবি : সময়ের আলো



বক্তাদের মতে, সুশৃঙ্খল নীতি ও দক্ষ জনবল গড়ে তুলতে পারলে, রিয়েল এস্টেট খাতই হতে পারে বাংলাদেশের অর্থনীতির পরবর্তী প্রধান চালিকা শক্তি।



  বিষয়:   সেমিনার  রিয়েল এস্টেট  ব্যবসা  আমিন মোহাম্মদ গ্রুপ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: