আমাদের নয়, জাতির সেফ এক্সিট দরকার : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনা করছেন, কিন্তু উপদেষ্টাদের জন্য এমন কোনো সেফ এক্সিটের

2025-10-11T12:12:11+00:00
2025-10-11T12:12:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আমাদের নয়, জাতির সেফ এক্সিট দরকার : আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১২:১২ পিএম  আপডেট: ১১.১০.২০২৫ ১২:১২ পিএম
সংগৃহীত ছবি
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনা করছেন, কিন্তু উপদেষ্টাদের জন্য এমন কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং এই ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে জাতিরই সেফ এক্সিট দরকার।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি, আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা গত ৫৫ বছর ধরে যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুটের ঘটনা দেখেছি, যেখানে সাধারণ মানুষের আমানত লুট হয়েছে, এই ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকেই জাতির সেফ এক্সিট প্রয়োজন।' 


সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: