বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা ক্ষিপ্ত হয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী, মানবাধিকারকর্মী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।শনিবার (১১ অক্টোবর) ভোরে তুরস্কের রাজধানী

2025-10-11T12:24:50+00:00
2025-10-11T13:43:15+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা ক্ষিপ্ত হয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয়
ইসরায়েলের কারাগার থেকে দেশে ফিরে শহিদুল আলম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১২:২৪ পিএম  আপডেট: ১১.১০.২০২৫ ১:৪৩ পিএম
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম। ছবি : সংগৃহীত
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী, মানবাধিকারকর্মী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। 

শনিবার (১১ অক্টোবর) ভোরে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল থেকে ঢাকায় পৌঁছান তিনি।  

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার সবচেয়ে অপমানবোধ হয়েছে, বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা ক্ষিপ্ত হয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয়। এই অপমানের বিচার আদায় করতে হবে। 

গত বুধবার গাজাগামী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ দখল করে ইসরায়েলি বাহিনী। ওই বহরের ‘কনশানস’ নামের জাহাজে ছিলেন শহিদুল আলমসহ বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা। ইসরায়েলি সেনারা তাদের আটক করে নিয়ে যায় কারাগারে।  

শহিদুল আলম জানান, বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং  মাটিতে ছুড়ে ফেলে। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। একটি দেশের পাসপোর্ট এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর ন্যায়বিচার আমাদের আদায় করতে হবে। 

ইসরায়েলের কারাগারে কঠিন সময় পার করার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমাদের উপর নির্যাতন গেছে, কঠিন সময় কেটেছে। তবে গাজার মানুষ যে অবস্থায় আছে, তার তুলনায় আমাদের কষ্ট কিছুই না। গাজাবাসী যতক্ষণ মুক্ত না হয়, আমাদের কাজ শেষ হয়নি।

তিনি আরও বলেন, আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়। আমাদের আসল সংগ্রাম এখনো বাকি আছে।

বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসা তাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে জানিয়ে তিনি বাংলাদেশ সরকার, তুরস্ক সরকার ও যারা মুক্তির জন্য চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ জানান।


/ইউএমএইচ





Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: