প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এফএও’র মহাপরিচালক কিউ ডংয়ু।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।
এদিন এফএও আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। ইতালিতে এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এফএও সদর দপ্তরে পৌঁছালে প্রফেসর ইউনূসকে স্বাগত জানান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংইউ।
ইতোমধ্যে প্রধান উপদেষ্টা রোমে এফএও সদর দপ্তরে ব্রাজিলের কৃষিবিদ এবং লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন।
কর্মসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এফএও মহাপরিচালক ড. কু দোংইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সময়ের আলো/এনএ