‘অস্থায়ী কারাগার’ প্রসঙ্গে যা বললেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে, ট্রাইব্যুনাল ঠিক করবেন আসামিদের সাব-জেল না অন্য

2025-10-13T21:08:16+00:00
2025-10-13T21:08:32+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
‘অস্থায়ী কারাগার’ প্রসঙ্গে যা বললেন চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম  আপডেট: ১৩.১০.২০২৫ ৯:০৮ পিএম
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে, ট্রাইব্যুনাল ঠিক করবেন আসামিদের সাব-জেল না অন্য কোনো কারাগারে পাঠাবেন। 

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাব-জেল করে প্রজ্ঞাপন জারির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ কথা বলেন। 

তিনি বলেন, যে কোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে। তবে, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আসামিকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। 

প্রসঙ্গত, ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং-৫৪, ঢাকা সেনানিবাস, ঢাকাকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হলো। 


প্রজ্ঞাপন ঘোষণার তারিখ রয়েছে ১২ অক্টোবর, যদিও এই তথ্যটি আজ সোমবার জানা গেছে। 

এমন একটি সময় এই ঘোষণা এলো, যার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। 
 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   অস্থায়ী কারাগার  চিফ প্রসিকিউটর  তাজুল ইসলাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: