সোনার দামে নতুন রেকর্ড, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে।নতুন দাম অনুযায়ী সবচেয়ে

2025-10-13T21:38:31+00:00
2025-10-13T21:38:52+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
সোনার দামে নতুন রেকর্ড, ভরি কত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ পিএম  আপডেট: ১৩.১০.২০২৫ ৯:৩৮ পিএম
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। ফলে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। এ দফায় এক ভরি রুপার দাম সর্বোচ্চ ১ হাজার ২২৪ টাকা বেড়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে হবে ৬ হাজার ২০৫ টাকা। 

এ ছাড়া ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার দাম বেড়ে ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে ৩ হাজার ৮০২ টাকা হবে। 

আরআর


  বিষয়:   সোনা  বাজুস  রেকর্ড 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: