ইতিবাচক ভাবমূর্তি গড়তে নিয়মিত ব্রিফিংয়ের উদ্যোগ ইসির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

2025-10-14T19:44:21+00:00
2025-10-14T19:44:21+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
ইতিবাচক ভাবমূর্তি গড়তে নিয়মিত ব্রিফিংয়ের উদ্যোগ ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম 
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান। 

এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনাসহ জনসাধারণকে সেবাদানের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিটি শাখা/অধিশাখা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এই সকল কার্যক্রমের বিষয়ে জনসাধারণ সাম্যকভাবে অবহিত না থাকায় নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে না। 

এ ছাড়াও, আমাদের বিভিন্ন অংশীজন বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পর্যবেক্ষকরা নিয়মিত আমাদের ওয়েবসাইট পরিদর্শন করেন। আমাদের কার্যক্রম এবং অগ্রগতি অনুসরণ করেন। নির্বাচন কমিশনের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে আমাদের ধারাবাহিক কার্যক্রম সহজভাবে অংশীজন এবং জনসাধারণের নিকট উপস্থাপন করা প্রয়োজন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত মৌখিক সংবাদগুলো প্রকাশ করা এবং প্রেস রিলিজ প্রকাশ করার জন্য কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করেছেন। 


এজন্য কার্যক্রম প্রচার করা ও নিয়মিত প্রেস ব্রিফিং প্রদান করার জন্য আপনার অধিশাখার প্রচার যোগ্য তথ্যাদি (হার্ড ও সফট কপি) প্রতি বুধবার সকাল ১১টার মধ্যে জনসংযোগ অধিশাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো। সপ্তাহের যে কোনো সময়ে তাৎক্ষণিক প্রচার যোগ্য কার্যক্রমের কোনও তথ্য থাকলে তা অত্র অধিশাখায় পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে অফিস আদেশে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইতিবাচক  ভাবমূর্তি গড়তে  নিয়মিত ব্রিফিং  উদ্যোগ  ইসির 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: