ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থনীতি বিষয়কমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

প্রায় ২০ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। বৈঠকে নেতৃত্ব দিতে ঢাকায়

2025-10-14T21:25:03+00:00
2025-10-14T21:25:03+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থনীতি বিষয়কমন্ত্রী
২০ বছর পর জেআইসি বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:২৫ পিএম 
সংগৃহীত ছবি
প্রায় ২০ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। বৈঠকে নেতৃত্ব দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থনীতি বিষয়কমন্ত্রী আহাদ খান চিমা। আগামী ২৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যোগ দিতে পাকিস্তানের অর্থনীতি বিষয়কমন্ত্রীর আগামী ২৬ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে। 

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আসন্ন বৈঠকে পাকিস্তানের পক্ষের নেতৃত্ব দিতে দেশটির অর্থনীতি বিষয়কমন্ত্রী ঢাকায় আসবেন। 

ঢাকা সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। 

জেইসি বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। 


জেইসি বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষিতে সহায়তা, আর্থিক সেবা খাত, ব্যাংকিংসহ সংশ্লিষ্ট খাতে আলোচনা হতে পারে। 

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ২০০৫ সালের ১২ সেপ্টেম্বরের পর আর কোনও জেইসি বৈঠক হয়নি। 

এর আগে গত আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকা সফর করেন। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ২০ বছর পর  ঢাকা  বাংলাদেশ-পাকিস্তান  জেআইসি বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: