মিরপুরে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠন, আর্থিক সহায়তার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরের রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউন এবং এর পাশের একটি পোশাক প্রিন্টিং কারখানায় গতকাল মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের

2025-10-15T17:24:28+00:00
2025-10-15T17:24:28+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
মিরপুরে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠন, আর্থিক সহায়তার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৭০)
মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন এবং পোশাক প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউন এবং এর পাশের একটি পোশাক প্রিন্টিং কারখানায় গতকাল মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। পাশাপাশি নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। 

বুধবার (১৫ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। 


অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সুপারিশ দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কর তাজুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে। 

এ ছাড়া, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, আহত ও নিহতদের তালিকা প্রণয়ন, পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা, কারখানার ঝুঁকি নিরূপণ, ঝুঁকি নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে তদন্ত কমিটি। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   মিরপুরে অগ্নিকাণ্ড  তদন্ত কমিটি  আর্থিক সহায়তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: