জাতীয় বেতন স্কেল কবে থেকে, যা জানালেন শিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বেতন নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে, তখন শিক্ষকদের বাড়ি ভাড়াসহ বেতনের বিষয়গুলোও

2025-10-16T18:20:15+00:00
2025-10-16T18:20:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় বেতন স্কেল কবে থেকে, যা জানালেন শিক্ষা সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৬:২০ পিএম 
শিক্ষা সচিব রেহানা পারভীন। ছবি : সংগৃহীত
শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বেতন নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে, তখন শিক্ষকদের বাড়ি ভাড়াসহ বেতনের বিষয়গুলোও সুরাহা হয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে রেহানা পারভীন বলেন, ‘আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবুও, আমরা রাতদিন কাজ করে যাচ্ছি। যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি এটা একটি উত্তোরণ।’ 


শিক্ষা সচিব বলেন, ‘কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই।’ 

তিনি আরও বলেন, ‘আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   জাতীয়  বেতন স্কেল  শিক্ষা সচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: