ভারতে নিযুক্ত মার্কিন দূতের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ভার‌তে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।প্রধান উপদেষ্টার প্রেস উইং

2025-10-16T19:25:20+00:00
2025-10-16T19:25:20+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ভারতে নিযুক্ত মার্কিন দূতের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৭:২৫ পিএম 
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বুধবার হোয়াইট হাউসে ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। ছবি : সংগৃহীত
ভার‌তে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসে সার্জিও গোরের অফিসে সাক্ষাৎ ক‌রেন লুৎফে সিদ্দিকী।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বৃহস্পতিবার হোয়াইট হাউসে সার্জিও গোর তার অফিসে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আমি সার্জিও গোরের প্রতি কৃতজ্ঞ। গোর মার্কিন প্রেসি‌ডে‌ন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক দূত ছাড়াও সম্প্রতি ভার‌তে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। আমরা বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার বি‌শেষ ক‌রে শ্রম, আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচনসহ অনেক বিষ‌য়ে বিস্তৃত আলোচনা ক‌রে‌ছি। আমরা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং যোগাযোগের সরাসরি চ্যানেল বজায় রাখার বিষয়ে আলোচনা করেছি।


বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলেন, আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে তার বক্তব্যের জন্য আমি রাষ্ট্রদূত গোরকে ধন্যবাদ জানাই এবং যথাসময়ে ঢাকায় তাকে স্বাগত জানাতে আগ্রহী।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ভারতে নিযুক্ত  মার্কিন দূত  লুৎফে সিদ্দিকী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: