আজকের বৃষ্টি আল্লাহর রহমত : ড. ইউনূস

জাতীয়

আজকের বৃষ্টি আল্লাহর রহমত ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,আমরা যখন এখানে এসেছি, তখন বৃষ্টি শুরু

2025-10-17T17:18:57+00:00
2025-10-17T17:30:30+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
আজকের বৃষ্টি আল্লাহর রহমত : ড. ইউনূস
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:১৮ পিএম  আপডেট: ১৭.১০.২০২৫ ৫:৩০ পিএম
জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
আজকের বৃষ্টি আল্লাহর রহমত ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা যখন এখানে এসেছি, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এ বৃষ্টি ছিল আল্লাহর রহমত। 

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টার দিকে জুলাই সনদ স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর দেওয়া বক্তৃতায় ড. ইউনূস এ কথা বলেন। 

তিনি বলেন, এই রাজনৈতিক দলগুলোর নাম ইতিহাসে লেখা থাকবে। আজকের দিনটি একটি মহান দিন। এই দিনটির কথা ভাবলে গা শিউরে ওঠে। এই দিনটি পাঠ্যপুস্তকে থাকবে। শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য এটি উদাহরণ হয়ে থাকবে। 

এর আগে, ‘জুলাই যোদ্ধা’দের বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করে জাতীয় ঐকমত্য কমিশন।

এ সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহতদের বীর হিসেবে স্বীকৃতি প্রদানসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। 

এরপর দুপুরের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধনের কথা জানানো হয়।

দফাটিতে আগে ছিল, গণ-অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব।

এখন সংশোধিত দফায় বলা হয়েছে, ‘গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান কালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব।’

জেডও/


  বিষয়:   জুলাই যোদ্ধা  জুলাই সনদ  আলী রীয়াজ  জাতীয় ঐকমত্য কমিশন  জুলাই গণঅভ্যুত্থান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: