গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করলে বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসতর্ক করে বলেন, শিক্ষকদের যুক্তিসংগত আন্দোলনকে পুঁজি করে যদি কোনো মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে

2025-10-18T14:29:09+00:00
2025-10-18T15:33:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করলে বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না
মির্জা ফখরুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২:২৯ পিএম  আপডেট: ১৮.১০.২০২৫ ৩:৩৩ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, শিক্ষকদের যুক্তিসংগত আন্দোলনকে পুঁজি করে যদি কোনো মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, কিংবা আসন্ন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, তাহলে বিএনপি কোনো ধরনের নমনীয়তা দেখাবে না।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। 


তিনি জানান, সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার হলো যুক্তিসংগত আর্থিক সুবিধার নিশ্চয়তা, চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা। তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।



/ইউএমএইচ



  বিষয়:   এমপিওভুক্ত  শিক্ষক  কর্মসূচি  বিএনপি  মির্জা ফখরুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: