মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে বিধ্বস্ত ন্যাশভিলে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মেজর সকার লিগের (এমএলএস) শেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এতে ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে উড়িয়ে

2025-10-19T10:52:39+00:00
2025-10-19T10:52:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে বিধ্বস্ত ন্যাশভিলে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ১০:৫২ এএম 
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
মেজর সকার লিগের (এমএলএস) শেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এতে ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এর মধ্য দিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে তারা।

এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি। আজ (১৯ অক্টোবর) একই দিনেই পেলেন মায়ামির জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক, যা তার পেশাদার ক্যারিয়ারে ৬০তম। এ ছাড়া ম্যাচটিতে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। 

সবমিলিয়ে এবারের এমএলএসে সর্বোচ্চ ২৯ গোল করে তিনি গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে আছেন। তার চেয়ে ৫ গোলে পিছিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গা।

খেলার ৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে মেসি ম্যাচের প্রথম গোল করেন (২৭তম গোল), মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিযে দেন। কিন্তু ৪৩তম মিনিটে ন্যাশভিলের স্যাম সারিজ হেড করে দলকে সমতা ফেরান।

অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে হানি মুকতারের শট পোস্টে লেগে ফিরে এলে জ্যাকব শাফেলবার্গ রিবাউন্ড থেকে গোল করে ২-১ ব্যবধানে দলকে এগিয়ে দেন।
 

৬২তম মিনিটে অ্যান্ডি নাজারের হ্যান্ডবলের কারণে মিয়ামি পেনাল্টি পায় এবং মেসি তার দ্বিতীয় গোলটি করে স্কোর সমান করেন ২-২। মাত্র চার মিনিট পর, বালতাসার রদ্রিগেজ বক্সের মাঝামাঝি থেকে গোল করে মিয়ামিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

ইয়ান ফ্রে বলেন, শেষের দিকে আমাদের মানসম্পন্ন ফুটবলই পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছেন। প্রতিপক্ষ যেই হোক, আমাদের মানসিকতা একই থাকে।

৮১তম মিনিটে মেসি তার তৃতীয় গোলটি করেন, বাঁ পায়ে বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক শটে। অতিরিক্ত সময়ে টেলাসকো সেগোভিয়া মায়ামির পঞ্চম গোলটি যোগ করেন, ফলে ম্যাচ শেষ হয় ৫-২ ব্যবধানে।

ন্যাশভিল কোচ বি. জে. ক্যালাহান বলেন, আমরা মেসিকে ঠিকভাবে আটকাতে পারিনি, বিশেষ করে শেষ ২৫ গজে। ও যখনই সুযোগ পেয়েছে, সেটাকে গোল বানিয়েছে।

এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি এমএলএসে গোল্ডেন বুট ও এমভিপি প্রতিযোগিতায় অনেক দূর এগিয়ে রয়েছেন। এখন তিনি দ্বিতীয় স্থানে থাকা সারিজ ও লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গার চেয়ে ৫ গোল এগিয়ে।

সময়ের আলো/এআর


  বিষয়:   মেসি  হ্যাটট্রিক  ন্যাশভিলে 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: