আলাদা পরিচয়পত্র চান ‘জুলাই যোদ্ধারা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিজেদের পরিচয় তুলে ধরতে এবং পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘জুলাই যোদ্ধারা’ একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) চেয়েছেন।সোমবার (২০

2025-10-20T20:59:46+00:00
2025-10-20T20:59:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
আলাদা পরিচয়পত্র চান ‘জুলাই যোদ্ধারা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:৫৯ পিএম 
সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই যোদ্ধা’দের ওপর পুলিশের অ্যাকশন। ১৭ অক্টোবরের ছবি, সময়ের আলো
নিজেদের পরিচয় তুলে ধরতে এবং পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘জুলাই যোদ্ধারা’ একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) চেয়েছেন। 

সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে এই প্রত্যাশা রেখেছেন তারা। 

কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তারা (জুলাই যোদ্ধা) জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেন। এছাড়া প্রত্যেক জুলাই যোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জুলাই যোদ্ধারা কমিশনকে জানিয়েছেন, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও তাদের অনেকেই গত কোরবানি ঈদের পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ অবস্থাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে জানিয়েছেন। চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে দেশের প্রতিটি হাসপাতালে একটি লিখিত নির্দেশনা পাঠানোর জন্য কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন ‘জুলাই যোদ্ধারা’।

জুলাই সনদ স্বাক্ষরের দিন মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ পিটিয়ে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে তারা বলেছেন, ঘটনাটি তাদের জন্য সম্পূর্ণ ‘অনাকাঙ্ক্ষিত’ ছিল। তাদের ভাষ্য, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা ‘ঘটাতে যাননি’; বরং তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই সেখানে উপস্থিত হয়েছিলেন বলে জানিয়েছেন তারা। তবে সেই সময় কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে ‘মারামারি ও ভাঙচুর করেন’। যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা চিহ্নিত করেছেন বলে জানিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’।

জুলাই যোদ্ধারা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সেদিন দায়ের করা ৪টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

কমিশন জানিয়েছে, এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সহায়তা করবে।

বৈঠকে জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলের হয়ে উপস্থিত ছিলেন মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান।

জেডও/




  বিষয়:   জুলাই যোদ্ধা  জুলাই সনদ  আলী রীয়াজ  জাতীয় ঐকমত্য কমিশন  জুলাই গণঅভ্যুত্থান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: