৩ বাংলাদেশি হত্যার তদন্ত দাবি, জবাব দেয়নি ভারত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের ত্রিপুরা রাজ্যে সম্প্রতি তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিল্লিকে তদন্তের দাবি জানালেও ঢাকার সে দাবির

2025-10-21T22:45:32+00:00
2025-10-21T22:45:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
৩ বাংলাদেশি হত্যার তদন্ত দাবি, জবাব দেয়নি ভারত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ পিএম 
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ছবি : সংগৃহীত
ভারতের ত্রিপুরা রাজ্যে সম্প্রতি তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিল্লিকে তদন্তের দাবি জানালেও ঢাকার সে দাবির বিষয়ে ভারত এখনও কোনো জবাব দেয়নি। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বুধবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। 

তৌহিদ হোসেন বলেন, ‘ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের কাছে তদন্তের দাবি করা হয়েছিল, তবে এর জবাব ভারত দেয়নি। ভারত যে বয়ান দিয়েছে, সেটা আমরা নাও গ্রহণ করতে পারি। কিন্তু, আমাদের তো খুব বেশি কিছু করার নেই। কারণ, গ্রামবাসীরা যদি তাদেরকে বেআইনি কাজে বাধা দিয়ে থাকে বা কোনও ক্ষতির জন্য আক্রমণ করে থাকে। অবশ্যই কোনো দেশের আইনে এটা অনুমতি দেয় না। কাজেই আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই।’ 

উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গত শুক্রবার বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। 


ভারতের সঙ্গে সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমার কাছে মনে হয় এই ইস্যুতে আমরা বিভিন্ন সময়ে কথাবার্তা বলেছি। এই বিষয়ে কোনও অগ্রগতি থাকলে আমি আপনাদেরকে জানাব। কোনও অগ্রগতি নেই, কাজেই আমি জানাতে পারছি না।’ 

৫ আগস্টের পর বাংলাদেশে ভারতের অনেক প্রকল্প বন্ধ হয়ে গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ভারতের অনেক প্রকল্পের কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। নিরাপত্তা ইস্যু নিয়ে তারা বলছিল, হয়তো বাস্তবে তারা খুব অস্বস্তি বোধ করছিল, এই কারণে বন্ধ হয়েছিল। পরে আবার কোনও কোনও প্রকল্প চালু হয়েছে। তবে, বিস্তারিত আমার কাছে নেই, কারণ, এসব প্রকল্পের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত। কিছু প্রকল্প চলছে আর কিছু হয়তো কাজ এগুচ্ছে না। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ৩ বাংলাদেশি  হত্যার তদন্ত দাবি  জবাব দেয়নি ভারত  পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: