জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ৯ম বারের মতো উদ্‌যাপন করা হবে।

2025-10-22T10:31:03+00:00
2025-10-22T10:40:42+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১০:৩১ এএম  আপডেট: ২২.১০.২০২৫ ১০:৪০ এএম
মহাসড়কের ছবি। সংগৃহীত
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ৯ম বারের মতো উদ্‌যাপন করা হবে। এ বছরের প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’। এই দিবসটি উপলক্ষে সরকারসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। 

এদিকে, দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় সড়ক ভবনের মূল গেইটের হাতিরঝিল থেকে এক র‌্যালি/শোভাযাত্রা শেষে সকাল ১১ টায় সড়ক ও জনপথ অধিদপ্তর, তেজগাঁও, ঢাকায় সড়ক ভবনের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।


২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়। সেই থেকে প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।

প্রায় তিনদশক আগে এই দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান নিয়ে গড়ে তুলেন সামাজিক সংগঠন-নিরাপদ সড়ক চাই (নিসচা)। 

আরআর

  বিষয়:   নিরাপদ সড়ক দিবস  নিসচা  ইলিয়াস কাঞ্চন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: