সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশের সব মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ভূমি

2025-10-22T18:27:05+00:00
2025-10-22T18:27:05+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:২৭ পিএম 
ফাইল ছবি
সারাদেশের সব মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব জেলা প্রশাসকদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নিদুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এমন পরিস্থিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সকল উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসে এ ধরণের আকস্মিক দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। 


উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, সব জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসসমূহে আকস্মিক অগ্নি দুর্ঘটনা বা যে কোনও ক্ষয়ক্ষতি/বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভূমি অফিস  নিরাপত্তা  জোরদারের নির্দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: