সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগ পাওয়া নতুন সদস্য এ কে এম আফতাব হোসেন প্রামাণিক শপথ নিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, কমিশনের সদস্য অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, কমিশন সচিবালয়ের সচিব আবদুর রহমান তরফদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ১৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়।
সময়ের আলো/এনএ