নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা যদি ভাবতে হয়,

2025-10-24T22:44:50+00:00
2025-10-24T22:44:50+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে
উপদেষ্টা শারমীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ পিএম 
শুক্রবার ঢাকায় সমাজসেবা অধিদফতরের অডিটরিয়ামে এক অনুষ্ঠানে কথা বলছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা যদি ভাবতে হয়, তাহলে অবশ্যই ভাবতে হবে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা। একটি সুস্থ ভ্রূণের জন্ম দিতে নিউট্রিশন এবং মেন্টাল হেলথকে এগিয়ে নিতে তরুণ সমাজকে দায়িত্বশীল হতে হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকায় আগারগাঁও সমাজসেবা অধিদফতরের অডিটরিয়ামে আয়োজিত ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিট বিষয়ক দু’দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন তরুণ কিশোর কিশোরীদের উদ্দেশ্যে বলেন, ইসলাম আমাদের যে প্রথম শিক্ষা দেয় সেটা হল- সকলকে নিয়ে চলা, সকলকে সম্মান করা এবং সকলকে গ্রহণ করা। সকল ধর্মের মানুষকে নিয়েই আমার বাংলাদেশ। তোমরা যারা আজ তরুণ প্রজন্ম তোমাদের মধ্যে বোধোদয়ের উন্নতি ঘটাতে হবে, তোমাদের সামাজিক কাজের জন্য প্রস্তুতি নিতে হবে তাহলে তোমরা সমাজে সকলকে নিয়ে চলতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।


উপদেষ্টা বলেন, বাংলাদেশে শতকরা ৫০ ভাগের ঊর্ধ্বে তরুণ সমাজ। তোমাদের হাতেই এদেশের ভবিষ্যৎ। তোমরা যারা সামাজিক সংগঠন করো তোমাদেরকে নতুন করে ভাবতে হবে, ভেঙে যাওয়া দুর্নীতিগ্রস্ত সমাজ, সেই সমাজে একটা নতুন করে বাঁচার আকাঙ্ক্ষা, ইচ্ছে, একটা সুস্থ, সুন্দর দেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই যে স্বপ্ন আমাদের ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি। হারিয়ে যাওয়া সেই স্বপ্ন বার বার আশাহত হওয়া জনগণ, আশাহত তরুণ এবং ২৪ এ ফেটে পড়া সেই রাগ ছিল তরুণদের ন্যায্য অধিকার। যা তারা বড়দেরকে আঙুল দিয়ে শিখিয়ে দিয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

এ উদ্বোধন অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং সেরাক বাংলাদেশ সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম সৈকত বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যুব সংগঠনের নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব লিয়ান, সাধারণ সম্পাদক মাসুম মুহাম্মদসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সমাজসেবা অধিদফতর  সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু  উপদেষ্টা  শারমীন এস মুরশিদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: