প্রকৃতিতে চলছে ঋতু পরিবর্তনের খেলা। এই তীব্র রোদ তো এই মেঘাচ্ছন্ন আকাশ। এসবের মাঝে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ দুপুর ১টা পর্যন্ত মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই বলেও পূর্বাভাস রয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
এ ছাড়া, উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।
সময়ের আলো/এনএ