চড় মেরে মেয়ের সামনে বাবাকে গ্রেফতার, সেই ভিডিও সম্পর্কে যা জানা গেল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে পুলিশের হাতে গ্রেফতারের সময় শিশুকে চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং

2025-10-25T11:05:10+00:00
2025-10-25T11:53:40+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জাতীয়
চড় মেরে মেয়ের সামনে বাবাকে গ্রেফতার, সেই ভিডিও সম্পর্কে যা জানা গেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:০৫ এএম  আপডেট: ২৫.১০.২০২৫ ১১:৫৩ এএম  (ভিজিট : ৪৫৪)
বাবাকে গ্রেফতারের সময় শিশুকে চড় মারার ভিডিও থেকে। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে পুলিশের হাতে গ্রেফতারের সময় শিশুকে চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার সাত-আট বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে। একপর্যায়ে উপস্থিত কেউ শিশুটির গালে চড় মারলে মেয়েটির কান্না আরও বেড়ে যায়। পরে শিশুটিকে বাবার কাছ থেকে আলাদা করা হয়।  
 
ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেক নেটিজেন শিশুটিকে চড় মারার ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, বাচ্চার সঙ্গে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। অন্য একজন মন্তব্য করেছেন, যে চড় দিয়েছে, সে নিশ্চয়ই  কোনো সন্তানের বাবা নয়।

তবে কিছু নেটিজেন দাবি করেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তি আওয়ামী লীগ কর্মী এবং বাচ্চাকে চড় পুলিশ দিয়েছে।  


জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুই পক্ষের সংঘর্ষে মো. জাহিদ নামে এক যুবক নিহত হন। রাতে পুলিশ অভিযানে কয়েকজনকে গ্রেফতার করে। জাহিদ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে রুস্তম নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার মেয়ের সঙ্গে ঘটনাটি ঘটে। 

তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। গ্রেফতারের সময় শিশুটি বাবার কাছে চলে আসে, তখন কেউ একজন তাকে চড় মারে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’ 

শুক্রবার রুস্তমসহ চারজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। 


/ইউএমএইচ


  বিষয়:   শিশুকে চড় মারা  বাবাকে গ্রেফতার  সেই ভিডিও সম্পর্কে যা জানা গেল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: