এবার রুপার বাজারে বড় পতন

সময়ের আলো ডেস্ক

বিবিধ

সোমবার দেশের বাজারে স্বর্ণ ভরিতে ১ হাজার ২২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের দাম কমার সঙ্গেরুপাভরিতেও পতন ঘটেছে।মঙ্গলবার

2025-10-28T16:26:51+00:00
2025-10-28T16:30:28+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিবিধ
এবার রুপার বাজারে বড় পতন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:২৬ পিএম  আপডেট: ২৮.১০.২০২৫ ৪:৩০ পিএম
এবার রুপার বাজারে বড় পতন
সোমবার দেশের বাজারে স্বর্ণ ভরিতে ১ হাজার ২২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের দাম কমার সঙ্গে রুপা ভরিতেও পতন ঘটেছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশের বাজারে রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। 

স্থানীয় বাজারে তেজাবি রুপার মূল্য কমার বিষয়ে উল্লেখ করা হয় বাজুসের বিজ্ঞপ্তিতে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারিত হয়েছে বলে জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।  

বিজ্ঞপ্তিতে প্রকাশিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৪ হাজার ২৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাজুস আরও জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এদিকে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।  


/ইউএমএইচ


  বিষয়:   রূপা  বড় পতন  রুপার ভরি 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: