বলিউড তারকা জেরিন খানের কাছে ভ্রমণ মানেই বিলাসিতা নয়, বরং জীবনের সঙ্গে মিশে যাওয়ার এক বাস্তব অভিজ্ঞতা। ঝলমলে সিনেমা জগতের গণ্ডি পেরিয়ে ভ্রমণকে তিনি দেখেন শেখার এক সুযোগ হিসেবে।
সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরিন জানান, ভ্রমণের সময় তিনি পুরোপুরি গ্ল্যামার থেকে নিজেকে দূরে রাখেন।
‘যখন আমি ঘুরতে যাই, তখন আমি যেন একেবারে হেপি হয়ে যাই। গাউন পরে ছবি তোলা বা নিখুঁত সাজে ঘোরা আমার স্বভাবে নেই। আমার সঙ্গে থাকে শুধু একটা ব্যাকপ্যাক, আর আমি ঘুরে বেড়াই এক জায়গা থেকে আরেক জায়গায়,’ -বলেন জেরিন।
জেরিন আরও বলেন, ‘আমি এত জায়গায় ঘুরেছি যে অনেকগুলোর নামও মনে পড়ে না। কিন্তু প্রতিটি ভ্রমণই আমাকে কিছু না কিছু শিখিয়েছে- জীবনকে নতুন চোখে দেখতে শিখিয়েছে।’
তার মতে, প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির কাছ থেকে শেখার যে অনুভূতি, সেটিই ভ্রমণের আসল আনন্দ।
কিছুদিন ধরে সিনেমা থেকে দূরে থাকলেও জেরিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ভ্রমণ অভিজ্ঞতা, ছবি ও চিন্তা-ভাবনা নিয়মিত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
বলিউডের চাকচিক্য থেকে দূরে থেকেও তিনি নিজস্ব জীবনধারায় খুঁজে পেয়েছেন প্রশান্তি ও মুক্তির অনুভূতি।
‘ভ্রমণ আমার জন্য আত্ম-আবিষ্কারের পথ। এটা শুধু স্থান বদল নয়, নিজেকে জানারও এক যাত্রা,’- বলেন তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে।
এএডি/