ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি অবস্থান করছে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায়। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। ধীরে ধীরে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হবে।
এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় মন্থা নিয়ে এসব তথ্য দেওয়া হয়েছে। মন্থা নিয়ে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে এতে।
আজ বিকাল পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিচরণ না করতে বলা হয়েছে গভীরে সাগরে।
সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ অঞ্চলের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মন্থা। এটি থাইল্যান্ডের দেওয়া নাম, যার অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।
আরআর